শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আমরা সম্মিলিতভাবে দেশ গড়তে চাই: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে অনুরোধ জানাবো, আমরা সম্মিলিতভাবে দেশ গড়তে চাই। আসুন, সবাই মিলে সম্মিলিতভাবে দেশকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যাই।

শনিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, করোনা ভাইরাস মহামারি সারা দেশে, সারা পৃথিবীতে। এ পরিস্থিতিতে আমরা পবিত্র ঈদুল আজহা উদযাপন করছি। আজকের এ দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা, ভাইরাস থেকে বাংলাদেশকে এবং সারা বিশ্বের মানুষকে তিনি যেন মুক্ত করে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবানিশি কাজ করে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে তিনি গত সাড়ে ১১ বছরে একটি নতুন উচ্চতায় উন্নীত করেছেন। আল্লাহর কাছে আজকের দিনে প্রার্থনা করছি যেন তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে পারি।

তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমাদের স্বাস্থ্য উপকরণ উন্নত না। তারপরও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর প্রধানমন্ত্রী যে ব্যবস্থাগুলো নিয়েছিলেন, মানুষকে করোনাভাইরাস থেকে মুক্ত রাখার জন্য যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন, সেই কারণেই বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেকটা কম। যদি সরকার সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারত, তাহলে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার আমাদের দেশে ভারত-পাকিস্তানের চেয়ে কম হতো না। সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার কারণেই আজকে এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আজকে শোকের মাস শুরু। আজ থেকে খুনের রাজনীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হয়ে যায়। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ইনশাল্লাহ আগামী ঈদ যেন সম্পূর্ণ করোনামুক্ত পরিবেশে উদযাপন করতে পারি, এটি আমাদের প্রত্যাশা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ