সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঈদুল আজহার দিনের সুন্নতসমূহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ খান: কুরবানি মুসলিমদের এক আনন্দময় দিন। এ দিনে মুসলমানগন লক্ষ লক্ষ পশু জবাইয়ের মাধ্যমে আত্মত্যাগের পরিচয় দেন। পৃথিবীতে কুরবানীর ইতিহাস রচিত হয় হাবিল ও কাবিল নামীয় দুই ভাইয়ের মাধ্যমে। আল্লাহ তায়ালা হাবিলের উদারত্বের কারণে তার কুরবানীকে কবুল করেন আর কাবিলের ধৃষ্টতা ও কৃপনীয় আচরণের জন্য তার কুরবানীকে প্রত্যাখ্যান করেন। আমাদেরও এরকম মন মানষিকতার কারণে হাজারও কুরবানী প্রত্যাখাত হচ্ছে যা আমাদের অজানা।

আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যই হবে আমাদের সফলতার রাজপথ। ঈদুল আজহা বা কুরবানির দিনে উম্মতে মুহাম্মদীর জন্য রয়েছে কিছু মজলুম সুন্নত! যা আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে ভুলে যাই।

ঈদের দিনের সুন্নতসমূহ

১. খুব ভোরে ঘুম থেকে উঠা। ২. গোসল করা। ৩. মিসওয়াক করা। ৪. সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করা। ৫. আতর ব্যবহার করা। ৬. মহল্লার মসজিদে গিয়ে জামায়াতে ফজরের নামাজ আদায় করা। ৭. ঈদগাহে হেঁটে যাওয়া। ৮. ঈদুল আজহার দিন সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া।

৯. ঈদুল আজহার দিন পবিত্র কুরবানীর গোশত দিয়ে খাওয়া শুরু করা। ১০. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। ১১. সকাল সকাল পবিত্র ঈদের নামাজ পড়ার জন্য যাওয়া। ১২. ঈদের নামাজ ঈদগাহে গিয়ে পড়া, সম্ভব না হলে মহল্লার মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়া।

১৩. নিম্নোক্ত দোয়া পড়তে পড়তে ঈদগাহে যাওয়া: الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ১৪. শরীয়তের সীমার মধ্যে থেকে খুশি প্রকাশ করা।

(সূত্র: ফতওয়ায়ে শামি ১: ৫৫৬, ৫৫৭, ৫৫৮, হেদায়া ২: ৭১, বোখারী ১: ১৩০)

লেখক: শিক্ষার্থী, জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা-১২১৭

এমডব্লিউ/