বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নির্ভয়ে ঈদ জামাতে অংশ নিন: র‌্যাব ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের জামাতগুলোতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

র‌্যাব ডিজি বলেন, গত ঈদের ন্যায় এবারও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে র‌্যাবের অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া সার্বিকভাবে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত রয়েছে। তাই দেশবাসীকে জানাতে চাই আপনারা নির্ভয়ে ঈদের জামাতে অংশ নিন। র‌্যাব নিরাপত্তার দায়িত্বে আছে।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ঢাকামুখী পশুবহনকারী গাড়িতে চাঁদাবাজি রুখতে র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। সড়কে মহাসড়কে নিরাপত্তার জন্য র‌্যাবের টহল পরিচালিত হচ্ছে। হাটে ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছি, তারা এখনও কোনো সমস্যার কথা বলেননি। এরপরও যদি কারো কোনো অভিযোগ থাকে, তবে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টি দেখবো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ