মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

গুটিকতক সুবিধাবাদীর হাতে কওমি ঐতিহ্য ভুলুন্ঠিত হতে দেয়া যায় না: সাভার ইত্তেহাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ ফিরোজী: বৃহত্তর সাভার আশুলিয়ার আঞ্চলিক বোর্ড ইত্তিহাদুল মাদারিসিল কাওমিয়ার আহ্বানে কোরবানির চামড়া, মাদরাসা খোলা, বেফাক ও হাইয়ার চলমান অস্থিরতায় করণীয় নির্ধারণসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় আলেমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৭-০৭-২০ ইং) সাভার পৌরস্থ দারুল আমান (রাজারবাড়ী) মাদরাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বোর্ডের সভাপতি ব্যাংক কলোনি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল্লাহর সভাপতিত্বে ও রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামিয়া খাতামুন্নাবিয়্যীনের প্রিন্সিপাল শাইখুল হাদীস আল্লামা আশিকুর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক ও যাদুরচর মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাইয়ার নির্দেশনা অনুযায়ী বৃহত্তর সাভারের মাদরাসাগুলো খোলা হবে। বেফাক ও হাইয়ার সমস্যা নিরসনে মুরুব্বি আলেমদের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গুটিকয়েক সুবিধাবাদীদের হাতে মাদারিসে কওমিয়ার ঐতিহ্য ভূলুণ্ঠিত হতে দেয়া যায় না। এছাড়া কোরবানির চামড়ার নায্যমূল্য নির্ধারণে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল্লাহ বলেন, লেখাপড়ার মানোন্নয়নে ইত্তিহাদ বোর্ড শীঘ্রই কিছু নির্দেশনা দিবে যা সকলেই পালন করবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের সিনিয়র সহ সভাপতি ও রাজাসন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মহাসচিব শাইখুল হাদীস মাওলানা আনওয়ার হোসাইন কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আলী আশরাফ তৈয়ব, মাওলানা আফজালুল ইসলাম, মুফতি শাহেদ জহিরী, মুফতি আমীনুল ইসলাম কাসেমী, মুফতী মাহবুবুর রহমান নবাবগঞ্জী, হাফেজ মাওলানা আতাউল্লাহ প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ