শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদের অনুপ্রেরণা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এক শুভেচ্ছাবার্তায় এসব কথা বলেন।

এক শুভেচ্ছা বার্তায় চরমোনাইয়ের পীর এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসলামে ফেৎনা-ফাসাদ, হিংসা-বিদ্বেষের কোনো স্থান নেই বরং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার মানুষরূপে গড়ে উঠার শিক্ষা দেয়। তাই একমাত্র ইসলামই পারে অশান্ত দুনিয়ায় শান্তির সুবাতাস জারি করতে।

তিনি আরও বলেন, কুরবানীর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আযহা সমাগত। ঈদুল আযহা আমাদেরকে ত্যাগ ও কুরবানীর আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আযহা। সামাজিক বৈষম্য দূর করে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানী আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কুরবানীর মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আর এর মাধ্যমেই কেবল মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, করোনা পরিস্থিতির কারণে মানুষের ব্যবসা-বাণিজ্য বন্ধ, চাকুরী-কর্ম হারিয়ে অসহায় হয়ে পড়েছে। আমফান ও বন্যার পানিতে ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় মানুষ অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে। বন্যায় আক্রান্ত পরিবারে ঈদের আনন্দের পরিবর্তে বিরাজ করছে বুকভরা বেদনা। এবারের ঈদুল আযহায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। সেই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

চরমোনাইয়ের পীর বলেন, আসুন শান্তির পক্ষে অবস্থান নিয়ে ইসলামের শ্বাশত বিধান প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি, তাহলে দুনিয়ার শান্তি ও আখেরাতে সীমাহীন নিয়ামতের অংশিদার হতে পারবো ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ