বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

অনুমতি ছাড়া হজ করতে গিয়ে গ্রেপ্তার ২৪৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই আজ বুধবার থেকে সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

ভাইরাসটির সংক্রমণ এড়াতে এবার মাত্র এক হাজার মুসল্লি হজে অংশ নিচ্ছেন। তাদের বাইরে আর কাউকেই হজের জন্য নির্ধারিত এলাকায় ঢুকতে দেয়া হচ্ছে না। এ ব্যাপারে আগে থেকেই অনেক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

এদিকে অনুমতি না থাকা সত্ত্বেও অবৈধভাবে হজ পালন করতে গিয়ে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের হাতে গ্রেপ্তার হয়েছেন ২৪৪ জন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে আরব নিউজ।

সেখানে বলা হয়, হজের নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে হজের জন্য নির্ধারিত এলাকায় ঢুকতে চেষ্টা করছিলেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, হজে অংশ নেয়া সৌদিতে অবস্থানরত ১৬০ দেশের এক হাজার হাজি মিনায় পৌঁছেছেন। পবিত্র নগরী মক্কা থেকে ইহরাম বেঁধে তারা মিনায় যান। মক্কা থেকে ৭ কিলোমিটার দূরে মিনায় তারা ৫ ওয়াক্ত তথা জোহর, আসর, মাগরিব, ইশা ও হজের দিন ফজরের নামাজ আদায় করবেন।

মিনায় অবস্থানকারী হাজিগণ বৃহস্পতিবার সকালে আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নেবেন। এর পর সারাদিন সেখানে তারা ইবাদত-বন্দেগিতে সময় অতিবাহিত করবেন। আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা।

মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে দেশটিতে অবস্থানরত বিদেশি ও স্থানীয়দের এক হাজার জনকে নিয়ে এবার হজ অনুষ্ঠিত হচ্ছে। অথচ প্রতিবছর প্রায় ২৫ লাখ লোক হজে অংশ নেন। করোনার সংক্রমণ রোধে এ বছর অনলাইনের মাধ্যমে নির্বাচিত হজপালনকারীদের আগে থেকেই তাপমাত্রা পরীক্ষা করে আইসোলেশনে রাখা হয়। তাদের যাবতীয় ব্যাগপত্র জীবাণুমুক্ত করেন স্বাস্থ্যকর্মীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ