বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নাসিমের শূন্য আসনে ৯০ দিনের ভেতর ভোট নয় : ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন ৯০ দিনের মধ্যে হচ্ছে না।

সংবিধান অনুযায়ী কোনো আসন শূন্য হলে সেখানে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বিধান রয়েছে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা করোনাকে ‘দৈব-দুর্বিপাক’ মনে করায় পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করা হবে সিরাজগঞ্জ-১ আসনে।

সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদ সচিবালয় থেকে ১৬ জুন জারি করা ও ১৭ জুন গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনটি ১৩ জুন শূন্য হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর ৪ দফা অনুযায়ী, এই শূন্য পদ পূরণ করার জন্য ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর ৪ দফার শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এ অবস্থায় সিরাজগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

গত ১৩ জুন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ নাসিম। তিনি সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তার প্রয়াণের পর ১৮ জুন আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ