বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

৫১ কোটি টাকা ব্যয়ে নেপালে বৌদ্ধবিহার নির্মাণ করবে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ৫১ কোটি টাকা ব্যয়ে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধবিহার নির্মাণ করবে বাংলাদেশ। সেই লক্ষ্যে নেপালের লুম্বিনীর ডেভেলপমেন্ট ট্রাস্ট এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরের জন্য প্রস্তাবিত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত এলাকা লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্টের স্থানের সঙ্গে বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা যোগসূত্র আছে। তাই সেখানে একটা আশ্রম বা প্যাভিলিয়ন নির্মাণের জন্য বাংলাদেশ থেকে আবেদন করা হয়। এরপরই তারা একটা প্লট দিয়েছে। পুরো প্রসেসটি কাঠমুন্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈধ আশ্রম নির্মাণ এবং প্যাভিলিওনের খরচ বাংলাদেশকেই বহন করতে হবে। এই শর্তে প্লটটি বরাদ্দ দিয়েছে তারা। আর তা নির্মাণে মোট ৫১ কোটি ২০ লাখ ৬০ হাজার ৫২৭ টাকা খরচ হবে।

ধর্ম মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লুম্বিনী ডেভলপমেন্ট ট্রাস্ট ডিজাইনসহ সব কার্যক্রমে রাজি হয়েছে এবং অনুমোদন দিয়েছে। যেহেতু এটা অন্য দেশের সঙ্গে চুক্তি, তাই এটি মন্ত্রিসভায় এসেছে এবং মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, যোগ করেন খন্দকার আনোয়ারুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ