মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পদত্যাগের দাবিতে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অব্যাহত সরকার-বিরোধী বিক্ষোভ আরো জোরদার হয়েছে। তাকে দুর্নীতিবাজ ও ‘ক্রাইম মিনিস্টার’ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসরায়েলিরা। শনিবার নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে তার বাসভবন ঘেরাও করেন আন্দোলকারীরা।

ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করে আসছেন সাধারণ মানুষ। তবে নেতানিয়াহুর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ-এই বিক্ষোভে নতুন মাত্রা যোগ করেছে।

ব্যারিকেড দিয়েও আন্দোলনকারীদের রুখতে পারেনি পুলিশ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় নিরাপত্তা বাহিনী। জলকামান ও লাঠিচার্জের পাশাপাশি চলে ব্যাপক ধরপাকড়। নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তাকে দুর্নীতির অভিযোগে অবিলম্বে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের এ আন্দোলন নয়। বিনইয়ামিন নেতানিয়াহু এই আন্দোলনের উপলক্ষ মাত্র। আমাদের প্রতিবাদ ইসরাইলের পুরো সরকার ব্যবস্থার বিরুদ্ধে। এই সরকার জনগণের কোনো কথাই শুনছে না। তারা আমাদের শত্রু ভাবছে। অথচ আমরা এ দেশের নাগরিক।

এদিকে করোনার কারণে তিন মাস স্থগিত রাখার পর জেরুজালেমের আদালতে সম্প্রতি আবারও শুরু হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা ঘুষ-দুর্নীতির মামলার বিচার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ