বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কোনো সৌদি কর্মকর্তা এবারের হজ করতে পারবেন না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে বসবাসরত ১৬০টি দেশের ১০ হাজার মুসল্লি হজ করতে পারবেন তার প্রথম দল কাসিম থেকে জেদ্দায় এসে পৌঁছেছেন। তবে কোনো সৌদি সরকারি কর্মকর্তা এবার হজে অংশ নিতে পারবেন না।

গালফ নিউজ জানায়, সৌদি নাগরিকদের ৩০ শতাংশ হাজি হিসেবে রয়েছেন ওই ১০ হাজার হাজির মধ্যে। কোভিড পরিস্থিতিতে এবার কঠোর স্বাস্থ্যরক্ষা বিধি মেনে ও বিভিন্ন শর্তের মধ্যে দিয়ে হজ হতে যাচ্ছে।

সৌদি হজমন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাগের বেনতেন বলেছেন, এ সপ্তাহের শেষে শুরু হতে যাওয়া হজে গৃহীত সিদ্ধান্তের কোনো ব্যতিক্রম হবে না। স্বচ্ছতার মধ্যে বিভিন্ন দেশের নাগকিরদের মধ্যে থেকে স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজের সুযোগ দেয়া হয়েছে। কেবল তারাই হজ করতে পারছেন যারা ইতিপূর্বে হজ করেননি।

২০ থেকে ৫০ বছর বয়সীদের মধ্যে রয়েছেন এবারের হাজিরা। হজের শুরু ও শেষে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। যে ৩০ শতাংশ সৌদি নাগরিক হজে অংশ নিচ্ছেন তাদের অধিকাংশই নিরাপত্তা কর্মী হিসেবে যোগ দিচ্ছেন। এবার হজে একটি কক্ষে একজন হাজিকে থাকার সুযোগ দেয়া হচ্ছে। সূত্র: গলফ নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ