শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

এবছর নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার ভয়ে চলতি বছরের নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করার হয়েছে। ১৯৫৬ সালের পর নোবেল পুরষ্কার বিতরণের এবার প্রথমবারের জন্য বাতিল করা হয়েছে।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, প্রাণঘাতী করোনার ভয়ে ৬৪ বছর পর প্রথমবারের মতো বাতিল করা হয়েছে এই নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান। গত মঙ্গলবার নোবেল ফাউন্ডেশন এই ঘোষণা দেয়।

খবরে বলা হয়, পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হলেও ২০২০ সালের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বহুমাত্রিক নোবেল ফাউন্ডেশনের চেয়ারম্যান লার্স হেইকেনস্টেন জানান, করোনা মহামারির কারণে নোবেল প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে না।

জানা যায়, নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল হয়েছিল সর্বশেষ ১৯৫৬ সালে। হাঙ্গেরিতে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের প্রতিবাদে সেবার নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই অনুষ্ঠান বাতিল করা হয়। এছাড়া ১৯০৭ ও ১৯২৪ সালেও নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ