বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঈদ উপলক্ষে ৫১৫ বন্দিকে মুক্তি দিলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের সাধারণ ক্ষমা পেয়েছেন ৫১৫ জন বন্দি।

আরব নিউজ জানিয়েছে, বন্দিদের মধ্যে যারা আর্থিক কারণে মুক্তি পাচ্ছিলেন না তাদের সমস্যাও দূর করা হয়েছে। অপরাধীদের সাধারণ জীবনে ফেরাতে পবিত্র ঈদের মহিমা ছড়িয়ে দিতে আমিরাতে প্রতি বছর এভাবে ক্ষমা করা হয়।

অপরাধীরা যেন জেল থাকা ছাড়া পেয়ে সহজে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই সুযোগও করে দেয়া হয়। করোনার কারণে আমিরাতের প্রশাসন এবার বেশি উদারতা দেখাচ্ছে। অল্প অপরাধ করা বন্দিদের আগেই মুক্তি দেয়া হয়েছে।

দেশটিতে এখন পর্যন্ত ৫৮ হাজার ২৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ৫১ হাজার ২৩৫ জন সেরে উঠলেও মারা গেছেন ২৪৩ জন। দেশটিতে এবার ঈদুল আজহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে চারদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের নামাজ জুমার নামাজের মতো বাড়িতে পড়তে বলা হয়েছে।

ঈদের ছুটি সরকারি ও প্রাইভেট সেক্টরে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে রবিবার (২ আগস্ট) পর্যন্ত চারদিন। ৩ আগস্ট সোমবার থেকে পুনরায় কর্মদিবস শুরু হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ