সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আল্লামা শফী সুস্থ হয়ে ফিরলেন মাদ্রাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ আহমদ শফী সুস্থ হয়েছেন। তিনি লাগাতার তিনদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বিকালে মাদ্রাসায় ফিরেছেন।

আজ শনিবার দুপুরে শতবর্ষী প্রবীণ এ আলেমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দেন।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন হেফাজত আমিরের ছোট ছেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেফাজত আমির। পরে তাকে চমেক হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে তিনদিন চিকিৎসা নেয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেন।

মাওলানা আনাস বলেন, হুজুরের বর্তমান অবস্থা আগের তুলনায় ভালো। তিনি হাসপাতাল থেকে ফিরে হাটহাজারী মাদ্রাসায় উঠেছেন। এখানেই তিনি অবস্থান করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ