বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্যার্তদের কেউ না খেয়ে থাকবে না: পলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবস্থাপনায় বন্যার্তদের কেউ না খেয়ে থাকবে না বলে আশ্বস্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘অবস্থানগত কারণে প্রতি বছর বন্যায় প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হয় নাটোরের হালতিবিল ও চলনবিলবাসীকে। কিন্তু এ কথা সবাই জানেন যে, দেশে যখনই কোনও দুর্যোগ আসে, তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় এবারের বন্যায়ও তিনি সার্বিক সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী বন্যার্তদের তিন বেলা খাবারের ব্যবস্থা করেছেন।’

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নাটোরের সিংড়া উপজেলার লালোড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি মানুষের দুর্দশা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণের আগে এসব কথা বলেন তিনি।

পলক বলেন, শেখ হাসিনার নির্দেশে প্রতিটি বন্যার্ত পরিবারকে পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন এবং ঘরবাড়ি পুননির্মাণ করার জন্যও প্রধানমন্ত্রী প্রস্তুত রয়েছেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, দেশব্যাপী করোনা সংক্রমণে কর্মহীন সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে বন্যায় মানুষের দুর্ভোগ চরমে। সিংড়া উপজেলার ১২টির মধ্যে ইতোমধ্যে ৮টি ইউনিয়ন এবং পৌরসভার লক্ষাধিক মানুষ বন্যাকবলিত। দুর্দশাগ্রস্ত ও পানিবন্দি মানুষের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে ও তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, বন্যার কারণে উপজেলার যেখানেই কোনও সমস্যার কথা জানা যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, বন্যার পানির স্রোতের টানে উপজেলার বিলহালতি ত্রিমোহনী কলেজের সামনের রাস্তা ভেঙে যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সবার সম্মিলিত প্রচেষ্টায় তা রক্ষা করা সম্ভব হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ