বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

আমিরাতে চারদিন ঈদের ছুটি, নামাজ আদায় করতে হবে বাড়িতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাতে ঈদুল আযহা উপলক্ষে পাবলিক ও প্রাইভেট সেক্টরে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঈদের নামাজ জুমার নামাজের মতো বাড়িতে পড়তে বলা হয়েছে।

ঈদের ছুটি সরকারি ও প্রাইভেট সেক্টরে বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে রবিবার (২ আগস্ট) পর্যন্ত চারদিন। ৩ আগস্ট সোমবার থেকে পুনরায় কর্মদিবস শুরু হবে।

বৈশ্বিক মহামারী করোনার কারণে গণজমায়েত এড়াতে আরব আমিরাতে জুমার নামাজের মতো ঈদুল আজহার নামাজও ঘরে আদায় করতে বলা হয়েছে। তবে ঈদের দিন সকালে মসজিদে মসজিদে তাকবির প্রচারিত হবে।

আরব আমিরাতে গত ১ জুলাই থেকে মসজিদ ও ইবাদতের ঘরগুলো ৩০ ভাগ মুসল্লি নিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য খুলে দেয়া হয়েছে।

করোনার কারণে বন্ধ থাকা পার্ক, বিচ, শপিং সেন্টার ও মলগুলো ইতিমধ্যে খুলে দেয়া হয়েছে। তবে গণজমায়েত এখনও পর্যন্ত বন্ধ আছে। ঈদে বা ছুটিতে গণজমায়েতসহ ফ্যামেলি গেদারিং না করার জন্য বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ