শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাবুলে পতনের ৫ বছর পর ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ ভূত এখন পশ্চিমাদেরই ঘরে জ্বালানি তেল-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের মানববন্ধন কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আফগানিস্তানে বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ নিহত ৪৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের হেরাত প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় বেসামরিক নাগরিক ও তালেবান সদস্যসহ ৪৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় কর্মকর্তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশের আদ্রাস্কান জেলার গভর্নর আলী আহমাদ ফকির ইয়ার জানান, নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক রয়েছেন।

তিনি বলেন, খাম জিয়ারাত এলাকায় নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তালেবান সদস্যও রয়েছেন।

এই হামলার ঘটনায় তালেবান মুখপাত্র কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি একটি বিবৃতিতে জানিয়েছেন, হেরাতে অন্তত দুই দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন এবং আট বেসামরিক নাগরিক মারা গেছেন। এমন হামলা শত্রুদের বিরুদ্ধে তালেবানদেরকে আবারো অস্ত্র হাতে নিতে বাধ্য করবে বলেও হুঁশিয়ারি দেন কারী মোহাম্মদ ইউসুফ আহমাদি।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি তদন্ত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ