মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বগুড়ায় করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা শাহজালাল (৭২) মারা গেছেন। সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লাশ দাফনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত ১৫ জুলাই টিএমএসএস এ তার নমুনা পরীক্ষার প্রতিবেদনে কোভিড-১৯ পজিটিভ আসে।

তিনি গত ১৫ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হোন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বগুড়া শহরের কৈগাড়ীর বাসিন্দা। তিনি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ছিলেন।

গতকাল মঙ্গলবার সকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের ৮ জনের একটি স্বেচ্ছাসেবী টিম স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহকে ধর্মীয় নিয়মানুসারে দাফনের ব্যবস্থা করা হয়। দাফনের আগে বগুড়া সদর উপজেলা প্রশাসন ও সদর থানার আয়োজনে মুক্তিযোদ্ধা শাহজালালকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তাকে ভাই পাগলা কবরস্থানে দাফন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ