মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি),
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের কয়েকজন যাত্রী।

আজ ২১জুলাই’২০ ইং, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ভালুকা উপজেলার হবিরবাড়ী স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকাগামী রাজিব পরিবহনের যাত্রীবাহী একটি বাসকে পেছন থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের আরেকটি বাস ধাক্কা দিলে ইসলাম পরিবহনের হেলপার মো. শরিফ খান (৪০) ঘটনাস্থলেই মারা যান। তার পিতার নাম মৃত ইদ্রিস আলী খান। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

এছাড়া আহত হয়েছেন আরো বেশ কজন যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই আশরাফ উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সকালে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিহতের সঠিক ঠিকানা এখনো জানা যায়নি। জানা গেলে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ