শনিবার, ২২ আগস্ট ২০২৬ ।। ৭ ভাদ্র ১৪৩৩ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাবুলে পতনের ৫ বছর পর ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের’ ভূত এখন পশ্চিমাদেরই ঘরে জ্বালানি তেল-গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব মজলিসের মানববন্ধন কুরআন উপহার পেয়ে জার্মান নাগরিকের ইসলাম গ্রহণ মহারাষ্ট্রের নতুন আইনে আপত্তি মাওলানা মাহমুদ মাদানীর এক হতে না পারার খেসারত কি দিচ্ছে হেফাজত-জমিয়ত? আল-আমিন— সবার বিশ্বাসের মানুষ নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের কাছে হেফাজতের প্রত্যাশা জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন: পীর সাহেব চরমোনাই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা আয়াতের বার্তা কী? ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

ফিলিস্তিনের করোনা পরীক্ষা কেন্দ্র গুড়িয়ে দিয়েছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহার করা একটি ফিলিস্তিনি চেকপয়েন্ট ভেঙ্গে দিয়েছে। সোমবার (২০ জুলাই) ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণরোধে দখলকৃত পশ্চিমতীরের জেনিন শহরের প্রবেশমুখে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তল্লাশি চেকপয়েন্টটি বানিয়েছিল।

ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৩ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৮ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৬৫ জন। ইন্টেনসিভ কেয়ারে (আইসিইউ) চিকিৎসাধীন ৪০ জন। এ পর্যন্ত আক্রান্তদের একজনও করেনামুক্ত হয়নি।

স্থানীয় সূত্র জানায়, ওইদিন ভোরে জেনিনসহ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেফতারে অভিযান চালায় ইহুদিবাদীরা। গুলি চালায় ফিলিস্তিনের ভূখণ্ডে। এসময় ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয় এক ফিলিস্তিনি। দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় চেকপোস্টটি গুড়িয়ে দেয়া তারা।

করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে সাধারণ নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ