বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসরায়েলিদের হাতে ১৭ বারের মতো আটক ফিলিস্তিনি গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দখলদার সেনাবাহিনী ফিলিস্তিনের আল কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আবারো আটক করেছে। তবে তাকে কী কারণে আটক করা হয়েছে তা জানায়নি ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করছে, ইসরায়েল এ ব্যাপারে তাদের ব্যাখ্যা দেবে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালায় ইসরাইলি সেনাবাহিনী। এ সময় তাকে আটক করা হয়।

উল্লেখ্য, আদনান গেইত আল কুদস শহরের গভর্নর হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছেন। তার পর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা তাকে ১৭ বার আটক করেছে।

খবরে বলা হয়েছে, আদনান গেইতকে কেন আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে ইসরায়েলি বাহিনী এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আদনান গেইতকে মাস্ক পরা অবস্থায় পুলিশি এস্কর্ট দিয়ে বাড়ির বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েল অধিকৃত আল কুদস শহরে ফিলিস্তিন কর্তৃপক্ষের তৎপরতা দেখাশুনা করেন মেয়র আদনান গেইত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ