সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সাহেদ-মাসুদ ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভজকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর শাহেদের প্রধান সহযোগী তরিকুলের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহা. জসিমের আদালতে এ আদেশ দেয়া হয়। এর আগে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিনের রিমান্ডে চাইলে শুনানি শেষে সাহেদ ও মাসুদের ১০ দিনই এবং তরিকুলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে বুধবার ভোরে সাহেদকে আটক করা হয়। গত ৬ জুলাই শাহেদের মালিকানাধীন রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান পরিচালনা করে র‍্যাব। জানা যায়, করোনা ভাইরাসের ছয় হাজার ভুয়া প্রতিবেদন দিয়েছে এই হাসপাতাল। হাসপাতালের লাইসেন্সও নবায়ন করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ