বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বন্যা ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় ১৬ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপের একটি জেলায় হঠাৎ বন্যা ও ভুমিধসে অন্তত ১৬ জন মারা গেছে। নিখোঁজ রয়েছ অন্তত ২৩ জন।

গতকাল বুধবার (১৫ই জুলাই) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে দক্ষিণ সুলাবেসি প্রদেশের উত্তর লুয়ু জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নিকটবর্তী তিনটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এ বন্যার সৃষ্টি হয়।

এছাড়াও টানা প্রবল বৃষ্টিতে অন্তত তিনটি নদী প্লাবিত হলে বন্যার সূত্রপাত। এতে রাস্তাঘাট ও বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। মাটির নিচে আটকা পড়ে অনেকে। বন্যায় উত্তর লুয়ু জেলার অন্তত চার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার পানিতে কাদা এবং অন্যান্য বস্তুতে রাস্তা ও বাড়িঘর ভরে গেছে। প্রাদেশিক সড়কগুলো কাদায় ডুবে গেছে ফলে অনেক মূলপথ এখন বন্ধ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সঙ্গে দেখা দিয়েছে যোগাযোগ বিপর্যয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ