শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনায় আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি: বিজেপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা প্রতিরোধে ভারতজুড়ে প্রচলিত হয়েছে গো-মূত্র খেলেই নাকি সেরে যাবে কভিড রোগ। সেই চিকিৎসার কথা বলেছিলেন বিজেপির নেতারা।

‘গরুর দুধে সোনা’ পাওয়া যায় এই মন্তব্য করায় কম হাসাহাসি হয়নি পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে। তিনি আবারও সেই বিতর্কিত মন্তব্যের পথেই হেঁটেছেন। বিতর্ক উস্কে তিনি বলেছেন, আমরা গোমূত্র খেয়ে ভালো থাকি, গাধারা এসব বুঝবে না!

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে দেশটিতে বিতর্ক এখন তুঙ্গে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন। তবে সমালোচকদের এক প্রকার আক্রমণ করেই গোমূত্র প্রসঙ্গে তিনি বলেন, আমি গরুর কথা বললে অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমূত্র খাই তাই ভালো থাকি। আমরা গরুকে মা বলি। তার সেবা করি। গাধারা গরুর কথা বুঝবে না!

এখানেই শেষ নয়, আজ বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে একটি বেসরকারি লজে দলের ‘সাংগঠনিক’ সভায় যোগ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে দায়ী করে বলেন, রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতার অদূরদর্শিতার জন্য রাজ্যে করোনা সংক্রমণের হার বেড়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেভাবে শিশু থেকে বৃদ্ধ মারা যাচ্ছে তার জন্য মমতা ও তার সরকার দায়ী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ