বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

‘স্বাস্থ্য মন্ত্রনালয় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার লজ্জাজনক নজির হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতিগ্রস্থ ও বহুমুখী বিতর্কের জন্ম দেয়া বর্তমান স্বাস্থ্য মন্ত্রনালয় অনিয়ম স্বেচ্ছাচারিতার লজ্জাজনক নজির হয়ে থাকবে।

বাংলাদেশ নেজাােমে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ আল্লামা সারওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার আজ এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।

নেতৃদ্বয় আরও বলেন, সারা বিশ্ব এই করোনা মহামারী মোকাবিলায় যেখানে আরও বেশি মানবিক ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে, মানুষের জন্য মানুষ সাহায্যের হাত প্রসারিত করছে সেই একই পরিস্থিতিতে আমাদের দুর্নীতিগ্রস্থ স্বাস্থ্য মন্ত্রনালয় লুটপাট ও অনিয়ম আর বাণিজ্যিক পসরা সাজিয়ে বসেছে।

বিশেষ করে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি'র মতো নোংরা ঘটনা সারা বিশ্বে জাতি হিসেবে আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছে। এর দায় কোনভাবেই স্বাস্থ্য মন্ত্রনালয় এড়াতে পারবে না।

নেতৃদ্বয় ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দেয়া স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ এবং জেকেজি ও রিজেন্ট কান্ডের হোতা ও পৃষ্ঠপোষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জোর দাবী জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ