বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

নিউইয়র্কে নৃশংসভাবে খুন হয় ফাহিম, এখন পর্যন্ত যা জানা গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাথা বিচ্ছিন্ন। পাশের ব্যাগে ভরা হাত-পা। তার ঠিক কয়েক হাত দূরে বৈদ্যুতিক করাত, যেটি দিয়ে নির্মমভাবে কাটা হয়েছে বাংলাদেশের রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক বিনিয়োগকারী ফাহিম সালেহকে।

ব্রিটেনের একাধিক গণমাধ্যম থেকে জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনের লোয়ার ইস্ট সাইডে নিজের বিলাসবহুল বাসায় স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে খুন হন ফাহিম। নিউইয়র্ক পোস্টের সঙ্গে আলাপকালে একজন পুলিশ জানিয়েছেন, কোনো পেশাদার খুনি আগে থেকে পরিকল্পনা করে এই কাজ করেছে।

ফাহিম প্রযুক্তি জগতে নিজের পথচলা শুরু করেন ওয়েব ডেভেলপার হিসেবে। এরপর ধীরে ধীরে নিজেকে ভেঞ্চার ক্যাপিটালিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০১৫ থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত পাঠাওয়ের সঙ্গে যুক্ত ছিলেন।

পাঠাওয়ের বর্তমান সিইও হুসাইন এম ইলিয়াস বুধবার সকালে জানান, ‘কে বা কারা এটি করেছে তা জানতে পারিনি। আমি কয়েকটা প্রতিবেদনে দেখলাম।’

ইলিয়াস জানান ফাহিমের পরিবারের সবাই নিউইয়র্কেই থাকে, ‘ও অনেক দিন ধরে আমাদের সঙ্গে নেই। বেশ কিছুদিন অনেকটা ইন-অ্যাকটিভ ছিল। নাইজেরিয়ার একটি কোম্পানির সঙ্গে কাজ করছিল।’

সিসিটিভিতে ফাহিমকে সর্বশেষ দুপুর দেড়টার দিকে দেখা যায়। ওই সময় একটি ব্যাগ হাতে সন্দেহভাজনকেও দেখা যায়। তারা লিফটের জন্য দাঁড়িয়ে থাকেন।

ভিডিওতে দেখা গেছে, ফাহিম কিছুটা অস্বস্তি নিয়ে খুনির দিকে তাকান। এরপর লিফটে দুজন একসঙ্গে উঠে যান। ফাহিম সাত-তলায় নিজের ফ্ল্যাটে ঢুকতে গেলেই তাকে আক্রমণ করে খুনি।

ফাহিমের আত্মীয়রা জানিয়েছেন, সে কখনো কোনো হুমকি পাওয়ার কথা জানায়নি। কোনো কিছু নিয়ে ভয়ে আছে এমন কথাও কাউকে বলেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ