বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাকায় আনা হয়েছে সাহেদকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা চিকিৎসার নামে মহাপ্রতারণার দায়ে গ্রেফতার রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মো. সাহেদকে ঢাকায় আনা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার দিকে তাকে ঢাকায় আনা হয়। সাতক্ষীরা থেকে র‍্যাবের অভিযান দল সাহেদ গ্রেফতার করে। পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ জানান, বুধবার ভোর রাতের দিকে সাহেদ ছদ্মবেশে বোরকা পরে নৌকা দিয়ে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এরপর ভোর সাড়ে ৫টায় সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তার বাসা সাতক্ষীরায়। এতোদিন জেলায় ছদ্মবেশে বিভিন্ন যানবাহনে চলাফেলা করেছিলেন তিনি।

সাহেদকে গ্রেফতারে দেশের সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। তাই তাকে গ্রেফতারে একটু সময়ে লেগেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে র‌্যাব সদর দফতরে নেয়া হবে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদের পর যদি কোথায় অভিযান চালানোর প্রয়োজন হয় তা চালানো হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ