বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রাবাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের বিদেশি শিক্ষার্থীদের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে শের ই বাংলা মেডিকেল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসে ঘটে এ ঘটনা।

ওই ছাত্রাবাসের নাইট গার্ড জানান, দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের সামনে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে গ্যাস সিলিন্ডার, ২০৬ নম্বর কক্ষের একটি জানালা এবং একটি রাইস কুকার পুরে যায়। ওই রুমের বাসিন্দারা কম্বল ভিজিয়ে চাপা দেয়ায় অল্পতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন বলেন, আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি, ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য।

শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম সরোয়ার জানান, অল্পের জন্য বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা হয়েছে। ওই ছাত্রাবাসে এই মুহূর্তে ২৪ জন বিদেশী শিক্ষার্থী রয়েছেন। এরমধ্যে ২৩ জন ফিলিস্তিনি ও একজন নেপালির নাগরিক। এরা নিজেরাই গ্যাসের চুলায় রান্না করেন। রাতের বেলা শিক্ষার্থীদের কেউ একজন গ্যাসের চুলা জ্বালানোর সময় আগুন ধরে যায়। তবে এতে গ্যাস সিলিন্ডার-চুলা ও কুকার এবং একটি জানালা পুড়ে যায়। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে, তবে আগুন নিভে যাওয়া কিছুক্ষণ পর তারা ফিরে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ