মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যায় দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশের সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে চরমোনাইয়ের পীর বলেন, বন্যায় দুর্গত ১৫টি জেলার মানুষ অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। সরকার বন্যার্ত মানুষের আশানুরূপ সাহায্য-সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। ফলে এসব ১৫ জেলার মানুষ খেয়ে না খেয়ে অত্যন্ত অসহায় অবস্থায় দিনাতিপাত করছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব। সে দৃষ্টিকোণ থেকে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এবং সাহায্য সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। সেইসাথে দলের নেতাকর্মীদেরতে সহযোগিতা মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, দেশে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় মানুষের মৌলিক চাহিদা পুরণ হচ্ছে না। মানুষ অনাহারে, অর্ধাহারে অসহায় জীবন যাপন করছে। তিনি বলেন, ইসলাম মানুষের কল্যাণের জন্য নিবেদিত। কল্যাণকামীতাই ইসলামের বৈশিষ্ট্য। মৌলিক অধিকার ফিরে পেতে সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ