বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদি তেলক্ষেত্র-সামরিক ঘাঁটিতে হুথিদের ভয়াবহ হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির একটি বড় তেলক্ষেত্র ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

আলজাজিরা জানায়, রবিবার রাতে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের জিজান শহরে এই হামলা চালায় হুথিরা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সোমবার জানায়, হুথিদের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি বোমাবাহী ড্রোন তারা আটকে দিয়েছে।

বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, ইয়েমেনের রাজধানী সানা থেকে এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল।এদিকে হুথিদের দাবি, তাদের হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। যার মধ্যে রয়েছে সৌদি সামরিক কর্মকর্তারাও।

ইয়েমেনে শিয়াপন্থী বিদ্রোহী গ্রুপটির মুখপাত্র ইয়াহিয়া সারেয়া এক বিবৃতিতে জানান, সৌদি সামরিক স্থাপনাতেও তারা হামলা চালান।

তিনি দাবি করেন, তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ইয়েমেন সীমান্তবর্তী জিজান, নাজরান এবং আসির এলাকায় বেশ কয়েকটি সৌদি সামরিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। লোহিত সাগর উপকূলে জিজান শহরে সৌদি তেল কোম্পানি আরামকোর ক্ষেত্রটি থেকে দিনে ৪ লাখ ব্যারেল তেল শোধন করা হয়।

তবে এ হামলার বিষয়ে আরামকো এখনো কিছু জানায়নি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আরামকোর তেলক্ষেত্রে বড় ধরনের হামলা চালিয়েছিল হুথিরা। তবে এর জন্য যুক্তরাষ্ট্রসহ সৌদি মিত্র দেশগুলো ইরানকে দায়ী করে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে আরামকোর তেলক্ষেত্রে বড় ধরনের হামলা চালিয়েছিল হুথিরা। তবে এর জন্য যুক্তরাষ্ট্রসহ সৌদি মিত্র দেশগুলো ইরানকে দায়ী করে।

এই ঘটনায় বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়। হুরমুজ প্রণালিতে তেল পরিবহণেও ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় আন্তর্জাতিক মহলের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ