সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুনিয়ায় ক্ষমতার প্রভাব চিরস্থায়ী নয় উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, করোনাভাইরাস আমাদের বাস্তবতা শিখিয়ে দিয়েছে। দেখিয়ে দিয়েছে কে প্রকৃত ক্ষমতাবান। ক্ষমতার দাপট আর অহঙ্কার করে কোনো লাভ নেই। সবাইকে একদিন মরতে হবে। দুনিয়া-আখেরাত সকল স্থানের ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।

রোববার নারায়ণগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে নিজ উদ্যোগে করোনায় মারা যাওয়া দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, দুনিয়ায় ক্ষমতার প্রভাব চিরস্থায়ী নয়। করোনার মতো ছোট্ট একটি ভাইরাস দিয়ে সেটা আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। এই পরিস্থিতি থেকে সবাইকে শিক্ষা নেয়া দরকার। দুনিয়াতে কিছু দিনের জন্য এসেছি, আবার মরতে হবে। কিন্তু আখিরাতের জীবনে কারোরই মৃত্যু হবে না। সে জন্য দুনিয়ায় কল্যাণের জন্য কাজ করতে হবে। এই দুনিয়াতে কে আপন কে পর সেটাও করোনা আমাদের শিক্ষা দিয়েছে।

বিশ্বের উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে এমন সংকটময় পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের প্রতিটি খাতকে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করছেন। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা দেখা দেবে। এই মহামন্দা সম্মিলিতভাবে সবাইকে মোকাবেলা করতে হবে। তারপরও করোনার এই দুঃসময়ে কিছু মানুষ চুরি করছে। অর্থের জন্য করোনার ভুয়া সার্টিফিকেট বিক্রি করে প্রতারণা করছে। এদের বিরুদ্ধে আওয়াজ তুলে ধরিয়ে দিতে হবে। বেঁচে থাকতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

পরে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ভাষাসৈনিক কামাল লোহানী ও অসুস্থতায় মারা যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পাশাপাশি সাংবাদিক, চিকিৎসক ও প্রকৌশলীসহ এখন পর্যন্ত যারা করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ