বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার প্রধান জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে চলমান করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত আন্তঃমন্ত্রণালয় ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় সারাদেশের মুসল্লিদেরও ঈদগাহের পরিবর্তে নিকটস্থ মসজিদে ঈদের জামাত আদায়ের জন্য অনুরোধ করা হয়েছে।

বৈঠকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সেগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, এ বছর করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় ঈদগাহের পরিবর্তে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবন। এ উপলক্ষে সরকারি/বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পাশাপাশি ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ডে প্রদর্শন করা হবে ঈদ মোবারক খচিত ব্যানার। ঈদুল আজহার দিনগত রাতে নির্দিষ্ট সরকারি ভবন ও সামরিক গুরুত্বপূর্ণ ভবনে আলোকসজ্জা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ