শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

খুলনায় হচ্ছে 'শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবার বিভাগীয় শহর খুলনায় ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের পর তা অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সকল বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রতিশ্রুতি ছিল। সেই মর্মে সরকারের লক্ষ্য ও পরিকল্পনার অংশ হিসেবে খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

তিনি বলেন, বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, খুলনা-২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। দেশের চিকিৎসা শিক্ষায় উচ্চ শিক্ষিত বিশেষজ্ঞ ও গবেষক তৈরি করাই প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য।

এর মধ্য দিয়ে স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনায় মেডিকেল কলেজসমূহের শিক্ষার মান আরও সংরক্ষণ ও উন্নয়ন হবে।

প্রস্তাবিত খসড়া আইনটি এর আগে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রণীত আইনসমূহের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে জানিয়ে করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া আইনে মোট ৫৫টি ধারা রাখা হয়েছে। বিধিমালা, প্রবিধানমালা ও সংবিধি প্রণয়নের বিধানও রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ