বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিমানে আবুধাবি ও দুবাইগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ লাগবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে ভুয়া ‘করোনামুক্ত’ সনদ নিয়ে বিদেশ যাওয়ার অভিযোগের মধ্যেই এবার দুবাই ও আবুধাবিগামী যাত্রীদের ‘করোনামুক্ত’ সনদ বাধ্যতামূলক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতকাল শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদেরকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারে অনুমোদিত বাংলাদেশের পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে।

এই পরীক্ষা ভ্রমণ/যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হবে। কেবলমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী আবুধাবি ও দুবাইগামী যাত্রীরাই বিমানে ভ্রমণ করতে পারবেন। অনুমোদিত পরীক্ষাগারের তালিকা বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন এই নির্দেশনার ফলে যাত্রীরা নতুন জটিলতায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ