বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আল-জাজিরায় সাক্ষাৎকার দেয়া রায়হান কবিরের ভিসা বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় সাক্ষাৎকার দেয়া বাংলাদেশি তরুণ রায়হান কবিরের (২৫) ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।

আজ রোববার দেশটির পুলিশের প্রধান তানশ্রী আব্দুল হামিদ বদর জেআইমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম মাই মেট্রো এবং গেমপাকের প্রতিবেদনে জানা যায়, আব্দুল হামিদ ইমিগ্রেশন বিভাগকে জানান, ‘রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে। তার নিজ দেশে ফেরত যাওয়ার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে।’

এর আগে গত মঙ্গলবার বাংলাদেশি তরুণ রায়হানকে খুঁজে দিতে গণবিজ্ঞপ্তি জারি করে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ধারা অনুযায়ী তদন্তের স্বার্থে তাকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে মালয়েশিয়া পুলিশ।

গত ৩ জুলাই আল জাজিরা 'লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন' শীর্ষক ২৫ মিনিটের একটি প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় ১ও১ ইস্ট অনুষ্ঠানে। যেখানে কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে অভিবাসী শ্রমিকদের ওপর নিপীড়নের বিভিন্ন চিত্র উঠে আসে। সেই প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়াকে কেন্দ্র করে রায়হানকে খুঁজছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ