সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মাওলানা মাহফুজুল হকের নামে মিথ্যা প্রচার: বেফাকের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহকারী মহাসচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মোহাম্মদপুর মাদরাসার মুহতামিম, মাওলানা মাহফুজুল হকের নামে মিথ্যা প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেফাক।

আজ শনিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০/০৭/২০২০ ঈসায়ী তারিখে বেফাকের সম্মানিত সহকারী মহাসচিব মাওলানা মাহফুজুল হকের নামে অভিযােগ করা হয়েছে, তিনি ৭,০০,০০০/(সাত লক্ষ টাকা) নারী নীতি বিরােধী আন্দোলন বাবদ গ্রহণ করেছিলেন, তিনি এর ভাউচারও জমা দেননি। এই অভিযােগ করে সাবেক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার (রহ:) -এর স্বাক্ষরিত “ইত্তেলা” পত্র ফেসবুকে পােষ্ট দেয়া হয়েছে। আমরা ঘােষণা করছি যে, এ জাতীয় কোন “ইত্তেলা” পত্র কখনও বেফাক অফিস থেকে ইস্যু করা হয়নি। এটা সম্পূর্ণ ভূয়া ও বানােয়াট।

অতএব, এধরনের বিভ্রান্তিকর সংবাদের আমরা কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাতি বেফাকের এমন একজন নিবেদিত প্রাণ দায়িত্বশীলের প্রতি বিভ্রান্তির শিকার হবে না বলে আমরা আশাবাদী। আল্লাহ আমাদের সহায় থাকুন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ