বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আয়া সোফিয়ার পুনর্জীবন আল আকসার স্বাধীনতার পূর্বলক্ষণ: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের পুনর্জীবন পবিত্র মসজিদ আল আকসার স্বাধীনতার পূর্বলক্ষণ বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগান।

গতকাল শুক্রবার আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরের ঘোষণা আসার পরে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ প্রদানকালে তিনি সাহসী এই মন্তব্য করেন।

এসময় মুসলিম বিশ্বের তুমুল জনপ্রিয় এই নেতা বলেন, ইতিহাস আজ একটি নবসূচনা প্রত্যক্ষ করলো, আসলে আয়া সোফিয়ার পুনর্জীবন আল আকসার স্বাধীনতার পূর্বলক্ষণ।

তিনি মনে করেন গতকালের ঐতিহাসিক এই সিদ্ধান্ত বিশ্ব মুসলিম উম্মাহকে অন্ধকার ও জুলুম থেকে বেরিয়ে আসার প্রেরণা যোগাবে।

এরদোগান বলেন, আয়া সোফিয়াকে পুনরায় মসজিদের রূপে দেখা আমাদের মনের গভীরে লালিত দীর্ঘদিনের প্রত্যাশা- এটি আমাদের সভ্যতার প্রতীক- যা বুখারা থেকে শুরু হয়ে আন্দালুসিয়া পর্যন্ত পৌঁছেছিল।

আল্লাহর ইচ্ছায় ইসলামের জন্য এরকম আরও অনেক কাজে অবদান রাখতে চান তিনি। সূত্র: তুর্কি প্রেস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ