সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হিফজ ও মকতব বিভাগ খোলার ঘোষণা হাইয়াতুল উলয়ার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক স্বাস্থ্যবিধি মেনে কওমি মাদরাসার সকল হিফজ ও মক্তব বিভাগ খােলার মৌখিক ঘােষণার প্রেক্ষীতে দেশের সকল হিফজ ও মক্তব বিভাগ খােলার ঘােষণা দিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ।

আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে দেশের সকল কওমি মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে হয়েছে যে, সরকারের পক্ষ হতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে যাতে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেয়া যায় সেজন্য নিম্নোক্ত নির্দেশনাসমূহ অনুসরণ করে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

নির্দেশনাসমূহ হলো- ১. মাদরাসা ক্যাম্পাস ও মাদরাসা ভবনকে জীবনুনাশক দিয়ে ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। ২. আগত অভিভাবক ও ছাত্রদের নিয়মিত হাত ধােয়ার ব্যবস্থা রাখতে হবে। ৩. ক্লাসে ও ক্লাসের বাইরে প্রয়ােজনীয় দূরত্ব রেখে ছাত্রদের বসার ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে। ৪. দেশ, জাতি ও বিশ্বের জন্য নিয়মিত দোয়ার ব্যবস্থা করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ