শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‌পাপুলের বিরুদ্ধে দেশেও তদন্ত হবে: আবদুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য (এমপি) শহীদ ইসলাম পাপুল গ্রেফতারের ঘটনায় এখনও কুয়েত সরকার কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে আবদুল মোমেন। আজ মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তিনি জানান, দেশেও তার বিরুদ্ধে তদন্ত করা হবে। পাপুল একজন ব্যবসায়ী হিসেবে কুয়েতে গিয়েছিলেন, সংসদ সদস্য হিসেবে নয়।

মন্ত্রী বলেন, কুয়েত সরকার আমাদের অফিসিয়ালি কিছু জানায়নি। আমরা এটা জানার পরপরই আমাদের রাষ্ট্রদূতকে বললাম, এটা সম্পর্কে আপনি সঠিক তথ্য নিয়ে আসেন, সে দেশের বক্তব্যটা নিয়ে আসেন; তার বিরুদ্ধে কি চার্জ করা হয়েছে। তার কোনো চার্জও করেনি। অভিযোগ দেখে যদি বোঝা যায় সত্যতা আছে তাহলে নিশ্চয় তদন্ত হবে। আর আমরা মানবপাচার, অর্থপাচার এইগুলোতে কোনো ছাড় দেব না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ