সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

চট্টগ্রামে তিন আলেমের উদ্যোগে ৮০ শয্যার আইসোলেশন সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে ৮০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার আইসোলেশন সেন্টারটির উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মুহা. মাহাবুবর রহমান।

নগরের উত্তর হালিশহর ফুল চৌধুরী পাড়ায় আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে আইসোলেশন সেন্টারটি গড়ে তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। আইসোলেশন সেন্টারটি গড়ে তুলতে সহযোগিতা করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

আইসোলেশন সেন্টারটিতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয় নিয়োগ দেয়া হয়েছে। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার পাশাপাশি হাই ফ্লো নসেল ক্যানোলাও আছে এখানে। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে অ্যাম্বুলেন্স সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আল মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জমির উদ্দিন ও প্রধান নির্বাহী মাওলানা ফরিদ উদ্দিন।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে মৃতদের দাফন করে প্রসংশিত হয়েছে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। চট্টগ্রামের বিশিষ্ট আলেম আল্লামা শাহ জমিরুদ্দিন রহ.-এর তিন ছেলে সংস্থাটি পরিচালনা করছেন।

আল্লামা শাহ জমিরুদ্দিন রহ.-এর তিন ছেলে – মাওলানা হেলাল উদ্দিন জমির উদ্দিন, মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা ফরিদ উদ্দিন বিন জমির।

প্রসঙ্গত, আল্লামা শাহ জমিরুদ্দিন রহ. ১৯৯৮ সালে আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকে নানামুখী সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। গভীর নলকূপ স্থাপন, দুর্যোগকালে ত্রাণ বিতরণ এবং রোহিঙ্গা আশ্রয়প্রার্থীদের মধ্যে সেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা এর অন্যতম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ