মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রিজার্ভ থেকে ঋণ নেয়ার পরিকল্পনা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের রিজার্ভ থেকে ঋণ নেয়ার পরিকল্পনা করছে সরকার। তিন মাসের আমদানি ব্যয় রেখে বাকি অর্থ ঋণ নিলে কি প্রভাব পড়বে, তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংককে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (সোমবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় প্রধানমন্ত্রী রিজার্ভ থেকে ঋণ নেয়ার প্রস্তাব তুলে ধরেন। সভায় ২ হাজর ৭শ’ কোটি টাকা ব্যয়ে ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী যততত্র সেতু নির্মাণ না করে নদীর সেতুগুলোর উপর সার্ভে করার নির্দেশ দেন।

রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদিত হয়।

সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবনে ও অন্যরা সবাই এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে:

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প ও ‘ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং (প্রথম সংশোধিত) প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নওগাঁর ধামইরহাট, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলায় তিনটি প্রকল্পের পুনর্বাসন এবং আত্রাই নদীর ড্রেজিংসহ তীর সংরক্ষণ’ প্রকল্প ও ‘দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদী সিস্টেম ড্রেজিং/খনন’ প্রকল্প,

এছাড়াও রয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে ‘গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প। ‘রূপগঞ্জ জলসিঁড়ি আবাসন সংযোগকারীর সড়ক উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প, ‘জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প ও ‘চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প এবং নৌ মন্ত্রণালয়ের ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস অ্যান্ড সেফটি অ্যান্ড ইনটেগরেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ প্রকল্প।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ