শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার

করোনায় আক্রান্ত পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী জাফর মির্জা। সোমবার সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জাফর মির্জা নিজেই নিজের করোনা আক্রান্তের খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি। সব ধরনের সতর্কতা নেয়া হয়েছে। আমার হালকা উপসর্গ রয়েছে। সবাই দোয়া করবেন।

পোস্টে মন্ত্রণালয় ও সহকর্মীদের নিয়মিত গতিতে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির করোনা শনাক্তের খবর প্রকাশিত হয়। তিনিও বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যমতে, পাকিস্তানে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা প্রায় ২ লাখ ৩২ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৬২ জনের। সেরে উঠেছেন প্রায় ১ লাখ ৩২ হাজার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ