বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলামাবাদের আলোচিত সেই মন্দিরের নির্মাণ কাজ স্থগিত করল ইমরান সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের ইসলামাবাদে হিন্দু সম্প্রদায়ের জন্য নির্মাণাধীন আলোচিত সেই মন্দিরের কাজ স্থগিত করে দেয়া হয়েছে।

শনিবার গতকাল ইসলামাবাদের স্থানীয় প্রতিষ্ঠান ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিডিএ)-এর পক্ষ থেকে জানানো হয়, মন্দিরটি সরকারের নির্ধারিত অবকাঠামোতে নির্মাণ করা হচ্ছিল না। তাই সিডিএ কর্তৃপক্ষ এর কাজ সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিয়েছে।

সরকারের মাস্টার প্ল্যান অনুযায়ী অবকাঠামোর অনুমোদন ব্যতীত শহরের কোনো ভবন নির্মাণ করার বৈধতা নেই বলে জানিয়েছেন সিডিএ’র মুখপাত্র।

এর আগে পাকিস্তানের প্রসিদ্ধ আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানী এবং দেশটির চাঁদ দেখা কমিটির চেয়ারম্যান মাওলানা মুনিবুর রহমানসহ দেশটির একাধিক শীর্ষ আলেম সরকারী ব্যয়ে মন্দিরটি নির্মাণের বিরোধীতা করেছেন।

তারা বলেছেন, মুসলিম সরকারের পক্ষ থেকে অমুসলিম সম্প্রদায়ের উপাসনালয়ের সংস্কারকাজে সহায়তা করা বৈধ থাকলেও সরকারি জমিতে ও সরকারি অর্থায়নে অমুসলিম সম্প্রদায়ের জন্য নতুন করে উপাসনালয় নির্মাণ করে দেয়া বৈধ নয়। ইসলাম এ কাজ সমর্থন করে না। সূত্র: জিয়ো নিউজ উর্দু।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ