বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ফ্রান্সে প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুরো মন্ত্রীসভা নিয়ে পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকল সদস্য পদত্যাগপত্র দিলে তা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গ্রহণ করেন।

ফরাসি প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্যালেস এর সূত্র দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও সিনহুয়া।

অবশ্য এলিসি প্যালেসের সংক্ষিপ্ত বিবৃতিতে মন্ত্রিসভার পদত্যাগের কারণ জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ম্যাক্রো তার ৫ বছর শাসনের শেষ দুই বছরে সবকিছু ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এরপরই মন্ত্রিসভার পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়। আর সেই গুঞ্জনের মধ্যেই প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যরা পদত্যাগ করলেন। প্রেসিডেন্ট ম্যাক্রো খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার দৈনন্দিন কাজ চালিয়ে যাবে। নতুন প্রধানমন্ত্রীর নামও শিগগিরই ঘোষণা করা হবে।

এডওয়ার্ড ফিলিপ ফ্রান্সে খুবই জনপ্রিয় নেতা। তাকে ম্যাক্রোর চেয়েও জনপ্রিয় মনে করা হয়। তার পদত্যাগ নিয়ে ক্ষমতাসীন দলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ