বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী জিয়েন ক্যাসটেক্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁ। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে জিয়েন ক্যাসটেক্স’কে নিয়োগ দিয়েছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট বাসভবন এলিসি প্যালেস এ খবর নিশ্চিত করেছে।

মহামারি করোনা ভাইরাস পরবর্তীতে দেশ গঠনে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে তিনি প্রয়োজনীয় সহায়তা করবেন বলে এলিসি প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ বছর বয়সী ক্যাসটেক্স ফ্রান্সে বেশি সুপরিচিত না হলেও তিনি দেশটির একজন সিনিয়র সরকারি কর্মকর্তা। প্রাণঘাতী করোনা মোকাবিলায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মত ফ্রান্সেরও ব্যাপক অর্থনৈতিক ক্ষতিসাধন হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে দেশের সরকারকে ফের ঢেলে সাজাচ্ছেন ম্যাক্রোঁ। এরই অংশ হিসেবে শুক্রবার প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপে তার মন্ত্রীসভাসহ পদত্যাগ পত্র জমা দেন। সূত্র: আল-জাজিরা, বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ