বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সৌদির তেল-স্থাপনায় হামলায় ইরান জড়িত ছিল: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়নের পাশাপাশি অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে ইরান। পাশাপাশি সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় দেশটির সংশ্লিষ্টতা ছিল।

আজ বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। নতুন এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানান তিনি।

আরব নিউজও তাদের এক প্রতিবেদনে সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় ইরানের সংশ্লিষ্টতার কথা বলেছে। হামলায় ইরানের জড়িত থাকার বিষয়টি নিয়ে ওই তদন্তের বরাত দিয়েছে সংবাদমাধ্যমটি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইরান মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করছে। ইসলামি প্রজাতন্ত্রের এ দেশটি ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননের সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করছে। এমনকি তাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে।

ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঠিক আগে এমন খবর দেশটির ওপর নিঃসন্দেহে নতুন করে আরও নেতিবাচক প্রভাব ফেলবে। এ বছরের ১৮ অক্টোবর ইরানের ওপর থেকে ওই অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা।

২০১৯ সালের সেপ্টেম্বরে সৌদির বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। প্রথম থেকেই ওই হামলার পেছনে ইরানের হাত আছে বলে দাবি করলেও ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সংবাদ সম্মেলন করে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ