শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ‘ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে, মাঠে থাকবে সর্বোচ্চ ১০ শতাংশ' হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু কবে আঘাত হানবে বাংলাদেশের দেওয়া ঘূর্ণিঝড় ‘অর্ণব’? মসজিদে নববীতে প্রতিদিন পরিষ্কার করা হয় ২৫ হাজার কার্পেট

মিয়ানমারে খনিতে ভূমিধসে ৫০ জনের মৃত্যু, আটকা ২০০ শ্রমিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি জেড পাথরের খনিতে ভয়াবহ ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক।

কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে এই দুর্ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাতে খবর প্রকাশ করে বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যম।

নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা সেখানে পাথর সংগ্রহ করছিল।

মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মোট ৫০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।

কাচিনের হাপাকান্ত এলাকায় এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এখানে খনি শ্রমিকদের নিরাপত্তায় তেমন কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

সম্প্রতি দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ