শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনায় মৃত্যুতে ঢাকাকে ছাড়িয়ে গেল চট্টগ্রাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম বিভাগে করোনা ভাইরাসের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণের তালিকায় এ বিভাগটি দ্বিতীয় অবস্থানে থাকলেও মৃত্যুর দিক দিয়ে ইতোমধ্যে তালিকায় শীর্ষে থাকা ঢাকা বিভাগকে ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় সংক্রমিত হয়ে সারাদেশে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৮৮৮ জন। তার মধ্যে সর্বোচ্চ ৫২১ জন চট্টগ্রাম বিভাগে। এরপরই অবস্থান করছে যথাক্রমে ঢাকা বিভাগ ও রাজধানী ঢাকা শহর। সেখানে করোনায় সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ৫০৬ ও ৪৫৯ জন।

এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৩ জন, সিলেট বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৭৫ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, রংপুর বিভাগে ৫১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪৯ জন মৃত্যুবরণ করেছেন।

জানা গেছে, চট্টগ্রামে সরকারি ও বেসরকারি পর্যায়ে করোনা ডেডিকেটেড হাসপাতালের সংখ্যা মাত্র ৮টি। এসব হাসপাতালে মোট বেড রয়েছে ৬৯৭টি। এর মধ্যে ৪টি সরকারি হাসপাতালে ৪৮২টি এবং চারটি বেসরকারি হাসপাতালে ২১৫টি বেড রয়েছে।

সরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মেডিকেলে ২০০টি, বিআইটিআইডিতে ৩২টি, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫০ এবং চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল ১০০টি বেড রয়েছে। বেসরকারি হাসপাতালের মধ্যে হলি ক্রিসেন্ট হাসপাতালে ১০০টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ২৮টি, বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ৪৭টি এবং ফিল্ড হাসপাতালে রয়েছে ৪০টি বেড।

আর এসব হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রমিত মুমূর্ষু রোগীদের জন্য মাত্র ৩৫টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৬টি এবং বেসরকারি হাসপাতালে রয়েছে ১৯টি।

কর্তৃপক্ষ বলছে, করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সংখ্যক বেড না থাকায় হাসপাতালে রোগীর ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেক রোগীকেই ফিরিয়ে দিতে হচ্ছে। ফলে তারা সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ