শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নির্ধারিত ফি নিয়ে করোনার নমুনা পরীক্ষা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রজ্ঞাপন জারির পর দেশের বিভিন্ন ল্যাবে আজ থেকেই সরকার নির্ধারিত ফি নিয়ে নমুনা পরীক্ষা হয়েছে।

চট্টগ্রামে বেশিরভাগ নমুনা পরীক্ষা কেন্দ্রে ফি নিয়ে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। তবে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের বুথগুলোতে এখনও ফি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানিয়েছেন, নগরীর ভেতরে থাকা পরীক্ষা কেন্দ্রগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিচ্ছে। আর সব উপজেলায় সিভিল সার্জনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন নিয়মে নির্ধারিত ফি দিয়েই ময়মনসিংহ জেলা ও উপজেলায় করোনা পরীক্ষা শুরু হয়েছে। বুথ ও হাসপাতালে সর্বনিম্ন ফি নির্ধারণ হয়েছে ২০০ টাকা। আর বাড়ি থেকে নমুনা সংগ্রহ ও পরীক্ষা ফি ৫০০ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ