বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ইসলাম অবমাননার দায়ে মরক্কোর খ্যাতিমান অভিনেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলাম অবমাননার দায়ে খ্যাতিমান শিল্পী রফিক বুবকরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তার বিচার করা হবে বলে মরক্কো পুলিশ।

জানা যায়, সম্প্রতি একটি ভিডিও ক্লিপে মরক্কোর বিখ্যাত অভিনেতা রফিক বু্বকর ইসলাম ধর্মকে অবমাননা করেছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে, মরক্কোর পরিবেশ বেশ গরম হয়ে ওঠে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মামলার তদন্ত করছে।

মরক্কোর জাতীয় সুরক্ষা অধিদপ্তর (এনডিএস) প্রকাশিত ক্লিপের বিষয়বস্তু পর্যালোচনা করার পরে ঘোষণা করেছে: এই অভিনেতা ইসলাম ধর্মের পবিত্র জিনিসকে অস্বাভাবিকভাবে অবমাননা করেছে।

মামলার প্রাথমিক তদন্তের পরে, মরক্কান অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সমস্ত পরিস্থিতি এবং অস্পষ্ট বিষয়গুলো তদন্ত করবে। এছাড়াও এই ভিডিওটি ধারণ ও সম্প্রচারের ক্ষেত্রে কারা জড়িত রয়েছে তাও খুঁজে বের করা হবে।

সংবাদ সূত্রে বলা হয়েছে যে, মরক্কোর এই অভিনেতার বিচার ১৪ই জুলাই হওয়ার কথা রয়েছে। ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ