বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আফগানিস্তানে ভয়াবহ রকেট হামলায় নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পশুর হাটে রকেট হামলায় অন্তত ২৩ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। আফগান সরকার ও তালেবান কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছেন, হেলমান্দ প্রদেশের সাঙ্গিন জেলার একটি সাপ্তাহিক হাটে সোমবার রকেট হামলা হয়। এসময় হাটে অনেক মানুষের জমায়েত ছিল।

এখন পর্যন্ত কেউ এই হামরার দায় স্বীকার করেনি। তবে আফগান সরকার ও তালেবান হামলার জন্য একে অপরকে দায়ী করছে।

এর আগে, গত রোববার এই প্রদেশের ওয়াশার জেলায় সড়কের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে প্রাণ হারান ৬ বেসামরিক নাগরিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ